মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

2:09 pm , December 19, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে “মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাংবাদিক মাইনুল হাসান সম্মেলন কক্ষে মানবাধিকার ইউএনডিপি’র অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালা হয়। বাংলাদেশ “মানবাধিকার সাংবাদিক ফোরামের বরিশাল কো-অডিনেটর ও সিনিয়র সাংবাদিক গোপাল সরকারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাবেক সম্পাদক মুরাদ আহমেদ,(বিএমএসএফ) মহাসচিব ও বাসস সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল ও হলিডে স্পেশাল প্রতিনিধি আব্দুর রহমান খান।
দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মানবাধিকার অনুসন্ধানী রিপোটিং ও প্রতিবেদন উপর তথ্য-উপাত্ত্য সহ পাওয়ার পয়েন্ট উপস্থাপন তুলে ধরেন ভাষানটেক সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুলাহ আল মোহন, রাইজিং বিডি ডট কম সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। কর্মশালা অনুষ্ঠানে প্রোগ্রাম কো-অডিনেটরের দায়িত্ব পালন করেন মানবাধিকার সাংবাদিক ফোরামের ফারজানা ববি নাদিরা। কর্মশালা শেষে অংশ গ্রহনকারী সংবাদ কর্মীদের মাঝে সনদ প্রদান করেন সিনিয়র সাংবাদিক আঃ রহমান খান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT