2:48 pm , December 14, 2019
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চরমঙ্গল গ্রামে ৪ সন্তানের জননী গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ভিক্টিম বাদী হয়ে মোফাজ্জল হাওলাদার(৪৫)কে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলটি দায়ের করেন। পুলিশ আসামী মোফাজ্জল হাওলাদারকে গ্রেফতার করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করেছেন। গত ২৯ তারিখ শুক্রবার দুপুরে চরকলমী গ্রামের বসত বাড়ির পাশের তরকারীর খামারে এঘটনা ঘটে। গ্রেফতারকৃত মোফাজ্জল হাওলাদার চরকলমী গ্রামের আজাহার হাওলাদারের ছেলে।ভিক্টিম জানান, ঘটনার দিন দুপুরে তার বসত বাড়ির পাশের তরকারীর খামারে শাক তুলতে যান। ওই সময় একই খামারে কাজ করছিলেন মোফাজ্জল। তাকে একা পেয়ে ঝাপটে ধরে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এসময়ে আসামী মোফাজ্জল হাওলাদার পালিয়ে যায়। স্থানীয়দের সমযোতার আস্বাসে এতদিন মামলা করতে পারেনি তিনি। শুক্রবার রাতে তিনি বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একজনকে আসামী মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার ওসি মো.হারুন অর রশিদ জানান, এঘটনায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
