2:45 pm , December 13, 2019
উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি এসএম জামাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন বেপারীর নেতৃত্বে উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্নস্থরের বিপুল সংখক নেতাকর্মীরা গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়ার সেরালে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লহকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড্য. তালুকদার মোঃ ইউনুস উপস্তিত ছিলেন নব নির্বাচিত নেতৃবৃন্দদের সহ উপস্তিত নেতাকর্মীদের মিষ্টিমূখ করানো হয়। সকাল সারে ১০ টার দিকে উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি জামাল হোসেন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ’র বাসভবনে হাজির হন এসময় আবুল হাসানাত আবদুল্লাহকে তারা ফুলেল শুভেচ্ছা জানন উপস্তিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবে তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।উপজেলা আ’লীগের সহযোগী সংগঠন যুবলীগ ,সেচ্চাসেবক লীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ নেতৃবৃন্দরাও উপস্তিত হয়ে আবুল হাসানাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানান।
