মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত - ajkerparibartan.com
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত

2:48 pm , December 10, 2019

নিজস্ব প্রতিবেদক \ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির (মন্ত্রী পদমর্যাদা) আহŸায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে নগরীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বরিশাল জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বর্ষিয়ান নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT