2:25 pm , December 8, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ত্যাগের মূল্যায়ন পেলেন মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। নতুন কমিটিতে সভাপতি পদ ছেড়ে দেয়ায় তাকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য করা হয়েছে। গতকাল রোববার মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি তাকে সদস্য করার ঘোষনা করেন। এর আগে গতকাল রোববার বিকেলে নগরীর বরিশাল ক্লাবে মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি পদে গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং একেএম জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করেন কাউন্সিলররা। পরবর্তীতে তারা দু’জন নিজেদের মধ্যে আলোচনা শেষে একেএম জাহাঙ্গীরকে সমর্থন দেন গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তার এই অসামান্য ত্যাগে খুশি হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ কারনে তাকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য পদ প্রদান করা হয়।
