3:16 pm , December 7, 2019
উজিরপুর প্রতিবেদক ॥ স্বাধীন দেশে সবার বিচার পাওয়ার অধিকার থাকলেও আমি সহ আ’লীগের নেতাকর্মীরা দীর্ঘ সময় হত্যাকান্ডের বিচার পায়নি। উল্টে জাতীর জনকসহ আমার পরিবারের খুনিদের পুরুস্কৃত করা হয়েছে। খালেদা জিয়া যুদ্বাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন ১৫ আগষ্ট হত্যাকান্ডের পর ওরা ২১ বছরে ২৬ হাজার আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করেছে। বিএনপি-–জামাত ক্ষমতায় এলেই ওরা হিং¯্র হয়ে নির্যাতন চালায়। আর শেখ হাসিনা ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে দেশের উন্নয়ন হয়। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী তার দেয়া প্রত্যকটি ওয়াদা পুরন করেন। দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকা দরকার। দেশে সন্ত্রাসীদের লালন পালন করেছে জামাত-বিএনপি সরকার। তাদের মদদে জঙ্গীরা বিচারকদেরকে পর্যন্ত হত্যা করেছে। আ’লীগ সরকারের আমলে দক্ষিনাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল -২ আসনের এমপি শাহে আলম, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা। উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম জামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু প্রমূখ। সংসদ সদেস্য শাহে আলম বলেন, আওয়ামী লীগ সংগঠন না থাকলে দেশ স্বাধীন হতো না তাই দেশের স্বার্থে সকলকে আ’লীগের পতাকার তলে অশার আহব্বান জানান। আগামী ৯ ডিসেম্বর উজিরপুর উপজেলা শাখা দলের কমিটি ঘোষনা করা হবে।
