কলাপাড়ায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় চার যুবককে গ্রেফতার কলাপাড়ায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় চার যুবককে গ্রেফতার - ajkerparibartan.com
কলাপাড়ায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় চার যুবককে গ্রেফতার

3:13 pm , December 3, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার বিকালে শিক্ষার্থীকে ওই ইউনিয়নের তাহেরপুর গ্রামের মাটির কিল্লাচত্বরে বসে যৌন নির্যাতন চালায় বখাটে মামুন মিয়ার নেতৃত্বে একদল যুবক। এঘটনায় স্থানীয় জনতা জড়িত মো. সরোয়ার হোসেন, মো. নোমান, মো. হাসান গাজী এবং বেল্লাল গাজীকে আটক করে। শেষ বিকালের দিকে স্থানীয়দের কাছ থেকে পুলিশ চার বখাটেকে গ্রেফতার করে। তবে ঘটনার মূলহোতা মো. মামুন মিয়া পলাতক রয়েছে। এঘটনায় শিক্ষার্থীর পিতা বাদি হয়ে রাতেই কলাপাড়া থানায় আট বখাটে যুবককে আসমী করে একটি মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আলমগীর জানায়, স্থানীয়রা যৌন নীপিড়নের সঙ্গে জড়িত চার জনকে আটক পুলিশের কাছে হস্তান্তর করে। আাট জনের বিরুদ্ধে মামলায় দায়ের হওয়ায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT