কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মান শ্রমিকের মৃত্যু কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মান শ্রমিকের মৃত্যু - ajkerparibartan.com
কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মান শ্রমিকের মৃত্যু

3:31 pm , November 29, 2019

 

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে ইব্রাহিম তারেক (২২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বরিশার কোতয়ালী থানার খয়ের দিয়া হোগলা গ্রামের আয়ুব আলী খানের ছেলে। সে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।
তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্মরত শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোল ইয়ার্ড (কয়লা রাখার স্থান) এলাকায় নিচে কাজ করতে ছিল ইব্রাহিম। এসময় ক্রেন দিয়ে লোহার এঙ্গেল স্থানান্তির করার সময় একটি এ্যাংগেল ছুটে তার মাথার উপরে পড়ে। সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাকে উদ্ধার করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব এ্যাম্বুলেন্সের মাধ্যমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত ইব্রাহীম খান রানা এন্টারপ্রাইজের নিয়ন্ত্রনে তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক হিসেবে কাজ করছিলো।
রানা এন্টার প্রাউজের মালিক ফারুক গাজী বলেন, কাজ করার সময় ইব্রামির মাথায় হেলমেট ছিল। লোহার এঙ্গেল পরে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারি ব্যাবস্থাপক শাহ মনি জিকো বলেন, নির্মান কাজের সময় শুনতে পাই একজন শ্রমিক দূর্ঘটনার শিকার হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় মারা যায়। বিসিপিসিএলের পক্ষ থেকে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT