2:54 pm , November 23, 2019
পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় শ্রীগুরু সংঘের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এ ক্যাম্প হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাথরঘাটা শাখা সংঘের সভাপতি যুগল কর্মকার। ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে রোগীদের বিনা খরচে চোখের ছানি অপারেশন ও বিদেশী লেন্স সংযোজন করা হয়েছে ক্যাম্পে। শ্রী গুরু সংঘের পাথরঘাটাস্থ সভাপতি যুগল কর্মকার ও সদস্য সচিব অমল দেবনাথ ও সংঘের সাধারন সম্পাদক সুশিল মালী জানান, নগরীর বগুড়া রোড থেকে আগত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনিষ্টিটিউট ও হাসপাতাল কতৃপক্ষ এ ক্যাম্পেইনে অংশগ্রহন করে।
