5:57 pm , April 29, 2018
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া পৌর শহরের কাচিছিড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক সুমন হাওলাদারকে গতকাল শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। সুমন মঠবাড়িয়া পৌর শহরের ৩ নং ওয়ার্ডের (কাচিছিড়া) এলাকার মুনসুর হাওলাদারের ছেলে। ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত সুমনকে আদালতে সেপার্দ করা হয়েছে।
