লালমোহনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ লালমোহনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ - ajkerparibartan.com
লালমোহনে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

3:33 pm , December 24, 2018

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন উপজেলায় মো. রাসেল মাঝি নামে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। সোমবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মাহাবুব মিঞার বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে রাসেল মাঝির জালে অন্যান্য মাছের সাথে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। তবে উপস্থিত কেউই মাছটি শনাক্ত করতে পারেনি। এ অঞ্চলে এর আগে কখনও এমন মাছ দেখা যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাছটি সাকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত। আমাদের দেশে সৌখিন মানুষরা অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT