মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিশাল নির্বাচনী শোডাউন মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিশাল নির্বাচনী শোডাউন - ajkerparibartan.com
মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে বিশাল নির্বাচনী শোডাউন

4:07 pm , February 9, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বিশাল শোডাউন করে শক্তির জানান দিয়েছেন বরিশাল সদর আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তার নেতৃত্বে সদর রোড টাউনহলের সামনে থেকে বের হওয়া বিশাল নির্বাচনী মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থকরা যোগ দেন। মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন-“শোককে শক্তিতে রূপান্তর করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের অবশেষ মুছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটকেন্দ্রে সতর্ক পাহারায় থাকতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি নগরীর প্রধান প্রধান সড়কে গণমিছিল করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন সহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT