প্রবাসে যাওয়া হলোনা রাজীবের! প্রবাসে যাওয়া হলোনা রাজীবের! - ajkerparibartan.com
প্রবাসে যাওয়া হলোনা রাজীবের!

3:27 pm , November 9, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ তিনমাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন গৌরনদীর যুবক রাজীব হোসেন (৩২)। ৯দিন পর (১৮ নভেম্বর) ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো তার। তবে প্রবাসে যেতে না পারলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। রাজীব উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে শখের বসে মাছ ধরার জন্য মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক টিপু সুলতান বলেন, ওই যুবককে মৃত অবস্থায়  হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তাকে নিয়ে গেছেন। গৌরনদী মডেল  থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT