3:30 pm , October 8, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে বুধবার সুগন্ধা ও আড়িয়ালখাঁ নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে নদীতে জাল ফেলে মাছ শিকাররত জেলেদের ধাওয়া করলে তারা অভিযানে থাকা টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলেদের ধাওয়া করলে চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারগুলো জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের নির্দেশে তাৎক্ষণিকভাবে নিলামে ডাকা হয়। নিলামে স্থানীয়দের অংশগ্রহণে ৪টি ট্রলার মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
